বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

Spread the love

নাগরিক রিপোট। বরিশাল বিশ্ববিদ্যালয়ের (২০১৯-২০) শিক্ষাবর্ষে সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৮ ও ১৯ অক্টোবর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের দিন ধার্য্য ছিল। রোববার বিকালে ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোর কমিটি এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা স্থগিতের তথ্য জানিয়েছেন। কোর কমিটির সদস্য প্রফেসর ড. মুহসিন উদ্দিন প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারনে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পুনঃনির্ধারিত তারিখ জানানো হবে।
প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন এ প্রসঙ্গে জানান, উপাচার্য্য এবং ট্রেজারারের অনুপস্থিতিতে তিনি ভর্তি সংক্রান্ত বিষয়ে রোববার এক সভা করেছেন। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিভিন্ন ইউনিট কমিটির শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় আলোচনা হয় যে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সকল আর্থিক লেনদেনের ক্ষমতা একমাত্র ভিসির। কিন্তু বর্তমানে ভিসি ও ট্রেজারার একজনও বিশ্ববিদ্যালয়ে কর্মরত নেই। যে কারনে আর্থিক ক্ষমতা না থাকায় পরীক্ষা স্থগিত করা হয়।
উল্লেখ্য, ২৭ মে মেয়াদ শেষ হওয়ার আগেই ছাত্র আন্দোলনের মুখে উপাচায্য প্রফেসর ড. এস.এম ইমামুল হক বাধ্যতমুলক ছুটিতে যান। ২৫ জুন থেকে ভিসির রুটিন দায়িত্ব পালন করছিলেন ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহাবুব হাসান। তার পদের মেয়াদ শেষ হয় গত ৭ অক্টোবর। নারীঘটিত কারনে একবছর আগে বহিস্কৃত হন রেজিষ্ট্রার মো. মনিরুল ইসলাম। ফলে পদ তিনটি শুন্য থাকায় উপচার্য্যর রুটিন দায়িত্বপালন করার মতো পদধারী কর্মকর্তা এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে নেই। ফলে ১৮ ও ১৯ অক্টোবর পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা আগেই দেখা দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *