বিআরটিসি বাসের সাথে সংঘর্ষে টেম্পু যাত্রী নিহত

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল নগরীতে বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক টেম্পুযাত্রী নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতরা সকলে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার দুপুরে নগরীর সিঅ্যান্ডবি সড়কের বৈদ্যপাড়া সড়ক মুখে এ দূর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম আব্দুল খালেক (৬০)। তিনি ঝালকাঠীর রাজাপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। বিআরটিসির ওই বাসটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বিআরটিসির ডাবল ডেকারের একটি বাস বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে টেম্পুটি দুমড়ে-মুচরে যায়।
বরিশাল শেবাচিম হাসপাতালে দায়িত্বরত কোতোয়ালী থানার উপ পরিদর্শক নাজমুল জানান, আহত ৮ যাত্রীকে হাসপাতালে আনার পর আব্দুল খালেককে মৃত ঘোষণা করেছেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতালে ভর্তি রয়েছে শাকিল আহমেদ (১৮), ফয়সাল (২৫) হৃদয় (২৫), ইলিয়াস (২৬), রাজিব (৪২) ও আজ্ঞাত পরিচয়ের এক যুবক।
কোতোয়ালী থানার উপ পরিদর্শক শাহজালাল জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। বিআরটিসি বরিশাল ডিপো সুত্রে জানা গেছে, ডিপোর ৬টি ডাবল ডেকার বাসের সবকটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের জন্য ইজারা দেয়া হয়েছে। দূর্ঘটনা কবলিত বাসটি চালক ছিলেন সোহেল রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *