সিদ্দিকের সঙ্গে সংসার ভাঙ্গার কারন জানালেন মিম

Spread the love

ডিভোর্স চান ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকের স্ত্রী মডেল মারিয়া মিম। আর এ কারণে ভাঙনের মুখে তাদের সংসার। কিন্তু সংসারটা টিকিয়ে রাখতে চান সিদ্দিক। তার স্ত্রীকে ফিরে আসার অনুরোধও করেছেন তিনি। গেল ২৬শে জুন থেকে তারা দুজন আলাদা থাকছেন। এরইমধ্যে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে মডেলিং করতে না দেওয়ায় সিদ্দিকের স্ত্রী মারিয়া মিম ডিভোর্সের পথে হাঁটছেন। একটি গণমাধ্যমকে ভিন্ন কথা জানালেন মিম। তার ভাষ্য, শুধু কাজ করতে দিচ্ছে না বলেই আমি তাকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছি বিষয়টা এমন নয়। কোনো মেয়েই তার সংসার ভাঙতে চায় না। আমিও চাইনি। এই বিচ্ছেদের পিছনে আরো অনেক কারণ আছে। সব কিছু এখন বলা সম্ভব না। তবে এতটুকু বলতে পারি, বিয়ের পর থেকেই সে (সিদ্দিক) বদলে গেছে। সংসার জীবনের শুরু থেকেই মানসিকভাবে সে আমাকে ভালো থাকতে দিতো না। এই যে এতটা দিন হলো সে কোনো ভাবেই আমার সন্তানের সঙ্গে আমাকে কথা বলতে দিচ্ছে না। তার যদি আমাকে নিয়ে সংসার করার ইচ্ছে থাকতো তাহলে আমাকে আমার সন্তান থেকে দূরে রাখতো না। আমি এতদিন শুধু আমার সন্তানের কথা ভেবে সব সহ্য করেছি। কিন্তু এখন আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিয়ের আগে কি আপনি শোবিজে কাজ করবেন এমন কোনো আলোচনা হয়েছিল? এ প্রশ্নের জবাবে মিম বলেন, আমি শোবিজে কাজ করি বলেই তো সে নিজে আমাকে নিয়ে নাটক করেছে। চার মাস আগেও আমি একটি বিজ্ঞাপনে কাজ করেছি। কিন্তু এখন কাজ করতে গেলে সমস্যা কোথায়? আমার কাজে সে বাধা দিচ্ছে। আমাকে বিভিন্ন ভাবে হুমকিও দিচ্ছি। এদিকে সিদ্দিক বলেন, আমি নিজেই তাকে নিয়ে কাজ করেছি। আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সে একটি বিজ্ঞাপনে কাজ করেছে। শখের বসে দু’একটি কাজ করতেই পারে। কিন্তু এটাকে এই সময়ে এসে সে পেশা হিসেবে নেবে তা আমি মানতে পারছি না। কারণ আমার সাড়ে ছয় বছরের একটা ছেলে সন্তান আছে। আমরা কেউ যদি তার পাশে না থাকি তাহলে সে বড় হবে কীভাবে? অন্যের কাছে আমার সন্তান মানুষ হবে এটা আমি চাই না। সম্প্রতি সে নির্মাতা রানার একটি বিজ্ঞাপনে কাজ করার কথা বলে। আর আমি এটাতে না করার পর থেকে বিভিন্ন গণমাধ্যমে সে ডিভোর্সের কথা বলছে। তবে আমি মনে করি কেউ তাকে দিয়ে এসব করাচ্ছে। আর যদি সে সত্যিই আমাকে ডিভোর্স দিতে চায় সেটি আলোচনার মাধ্যমেই দিতে পারে। গত সোমবার আমি তাকে কল দিয়েছি। সে আমার নাম্বার ব্লক দিয়ে রেখেছে। এটাতো সমাধানের পথ নয়। আমার সঙ্গে কোনো যোগাযোগ করছে না। বর্তমানে সে ঢাকাতে তার ভাইয়ের বাসায় আছে জানি। কিন্তু সেই বাসার ঠিকানা আমার জানা নেই। ২০১২ সালের ২৪শে মে পরিবারের সম্মতি নিয়ে বিয়ে হয়েছিল অভিনেতা সিদ্দিকুর রহমান ও মারিয়া মিমের। ৮ বছরের সংসারে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে।  প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি সিদ্দিক রাজনীতিতেও বেশ সক্রিয়। গেল জাতীয় নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী উপজেলা) আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *