বিসিসির ৩ কর্মকর্তা বরখাস্ত

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল সিটি করপোরেশণের (বিসিসি) ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং একজনকে শোকজ নোটিশ দেয়া হয়েছে। সোমবার বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন স্বাক্ষরিত পত্রে এ আদেশ দেয়া হয়। বিসিসির জনসংযোগ কর্মকতা বেলায়েত হোসেন বাবলু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হচ্ছেন- সাবেক বাজেট কাম হিসাব রক্ষন কর্মকর্তা মো. মশিউর রহমান, হাট-বাজার শাখার তত্ত্বাবধায়ক নুরুল ইসলাম ও ট্রেড লাইসেন্স শাখার তত্ত্বাবধায়ক মো. আজিজ শাহিন। তিনজনকে সাময়িক বরখাস্তের পাশাপাশি কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে-না তা জানাতে ৭ কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে শোকজ নোটিশ দেয়া হয়। একই সময় দিয়ে দ্বিতীয় দফায় শোকজ নোটিশ দেয়া হয়েছে সাবেক জনংসযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেলকে। বরখাস্ত হওয়া ৩ কর্মকর্তা কয়েকমাস যাবত বিসিসির প্রশাসনিক শাখায় সংযুক্তি (ওএসডি) ছিলেন। আহসান রোমেল এখনও সেখানে সংযুক্তি আছেন।
জনসংযোগ কর্মকর্তা বেলায়েত বাবলু বলেন, মশিউর রহমান বাজেট কাম হিসাব রক্ষন কর্মকর্তার দায়িত্বপালনকালে প্রভাব খাটিয়ে তার বেতন উচ্চতর স্কেলে উন্নীত করেন, নামে-বেনামে একাধিক ব্যাংক হিসাব নম্বর খুলে বিসিসিতে কৃত্রিম অর্থ সংকট সৃস্টি এবং আয়ের সঙ্গে সংগতিহীন ব্যায়ের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দূদকে তদন্তাধীন। আজিজ শাহিনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে- তিনি নামে-বেনামে বিসিসির একাধিক ষ্টল বরাদ্দ নিয়েছেন এবং ট্রেড লাইসেন্স শাখার তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকালে অবৈধপন্থায় অর্থ উপর্জনের জন্য অধিনস্ত কর্মচারীদের উৎসাহিত করেন। নামে-বেনামে অসংখ্য ষ্টল বরাদ্দ নেয়ার অভিযোগ রয়েছে হাটবাজার শাখার তত্ত্বাবধায়ক নুরুল ইসলামের বিরুদ্ধে। এছাড়াও তিনি বরাদ্দহীন ষ্টল ভাড়া দিয়ে অর্থ আত্মসাত করেছেন।
সাবেক জনংযোগ কর্মকর্তা আহসান রোমেলকে শোকজ নোটিশ দেয়া প্রসঙ্গে বেলায়েত বাবলু জানান, তাকে (রোমেল) জনংযোগ কর্মকর্তার পদ থেকে অপসারনের পরও তথ্য গোপন রেখে ওই পরিচয়ে ঢাকায় তথ্য কমিশনের একটি কর্মশালায় অংশ নেন। এ কারনে তাকে এর আগে ৩ কর্মদিবসের সময় দিয়ে শোকজ নোটিশ দেয়া হলেও তিনি জবাব দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *