নগরীতে ভূয়া ডাক্তার আটক, লাখ টাকা জরিমানা

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল নগরীতে দি মুন মেডিকেল সার্ভিসেস নামে একটি ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভূয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমান আদালত। পরে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল পরিচালিত ভ্রাম্যমান আদালতে এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম নগরীর কাউনিয়ার ইসমাইল হোসেনের পুত্র।
জানা গেছে, দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম শেবাচিম আগরপুর রোডের দি মুন মেডিকেল সার্ভিসেস নামে একটি ডায়গনস্টিক সেন্টারে বসে শেবাচিম হাসপাতালের একজন মেডিসিন ও কিডনি বিশেষজ্ঞ নামে এক চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যবহার করে রোগীদের ভূয়া চিকিৎসা দিয়ে আসছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল জানান, পুলিশের সহায়তায় আগরপুর রোডস্থ দি মুন মেডিকেল সার্ভিসেস-এ মঙ্গলবার অভিযান চালানো হয়। সেখান থেকে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যিনি নিজেকে চিকিৎসক দাবী করলেও কোন কাগজপত্র দেখাতে পারেননি। তিনি অন্য একজন চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যবহার করছিলেন। এ ঘটনায় রফিকুল ইসলামকে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *