নাগরিক রিপোর্ট: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবাগত উপাচার্য অধ্যাপক ড. মো: সাদেকুল আরেফিন (আরেফিন মতিন) আজ বুধবার যোগদান করবেন। দুপুরে তিনি রাজশাহী থেকে সরাসরি বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসে পৌছাবেন। সেখানে তাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিচ্ছেন। ববি’র জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ রুমি এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন। এর ফলে বিশ্ববিদ্যালয়টির অচলায়তন কেটে যাচ্ছে বলে সংশ্লিস্টরা মনে করছেন।
প্রসঙ্গত, রাস্ট্রপতির আদেশক্রমে রোববার শিক্ষামন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মো: সাদেকুল আরেফিনকে উপাচার্যের দায়িত্ব প্রদান করেন।
এর আগে ছাত্র আন্দোলনের কারনে চলতি বছরের ২৬ মার্চ থেকে তৎকালীন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক বিশ্ববিদ্যালয় থেকে ৪৪দিন ছুটিতে যান। এরপর আর তিনি কর্মস্থলে ফিরতে পারেননি। মাঝে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ট্রেজারারকে রুটিন দায়িত্ব হিসেবে ভিসির কাজ পরিচালনার দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রনালয়। ট্রাজারারও গত ৮ অক্টোবর তার মেয়াদ শেষ করলে ববি অভিভাবক শুন্য হয়ে পরে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আবু জাফর মিয়া বলেন, এর ফলে ববি’র অচলায়তন কেটে যাচ্ছে। তিনি আশা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বেগবান করবেন নতুন ভিসি।
২০১৯-১১-০৫
