পলিটেকনিক শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সাথে মঙ্গলবার সন্ধ্যায় বহিরাগতদের সংঘর্ষ বেধেছে। ইনস্টিটিউট সংলগ্ন পরশে সাগর মাঠে সংঘটতি এ ঘটনায় কমপক্ষে ৬জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, পলিটেকনিক শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হাঙ্গামা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রনে এনেছে।
পলিটেকনিক শিক্ষার্থীরা জানিয়েছেন, আধিপত্য মঙ্গলবার দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগ কর্মী মো: শান্তকে কুপিয়ে জখম করে বহিরাগতরা। এ ঘটনার পর থেকেই শান্তর অনুসারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। ওই ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যায় শান্ত গ্রæপের সাথে বহিরাগত একটি গ্রæপের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিচার্জ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *