নাগরিক রিপোর্ট : বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে রাসেদুল ইসলাম রাসেল ওরফে রাসেল মুন্সীকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত আওয়ামীলীগে অনুপ্রবেশকারীর তালিকায় তার নাম ছিল।
বুধবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞতিতে রাসেল মুন্সীকে ছাত্রলীগের সকল কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়। তবে এর কোন কারন উল্লেখ করা হয়।
আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, অনুপ্রবেশকারীর তালিকায় রাসেল মুন্সীর নাম আসায় তাকে সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, রাসেল মুন্সী নগরী সংলগ্ন চরবাড়িয়া ইউনিয়নের ছাত্রদলের সহ সভাপতি ছিলেন। তার বড় বোন রেহেনা বেগম সদর উপজেলার ভাইস চেয়ারম্যান।##
২০১৯-১১-০৬
