ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে বাগেরহাটের দুবলার চরে হতে যাওয়া রাসমেলা বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকাল থেকে রাসমেলার দর্শনার্থীদের যাত্রা শুরুর সময় নির্ধারিত ছিল। এদিন দুপুর নাগাদ মেলায় যাওয়ার অনুমতি বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত আসার কথা ছিল। তবে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে শুক্রবার (৮ নভেম্বর) দুপুরেই উদযাপন কমিটির সঙ্গে পরামর্শ করে রাসমেলা বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে বনবিভাগ। রাসমেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু শন্তুও এই তথ্য নিশ্চিত করেছেন। একইসঙ্গে ‘বুলবুলের’ কারণে সুন্দরবনে পর্যটকদের প্রবেশও বন্ধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে পটুয়াখালীর কুয়াকাটায় রাস উদযাপন কমিটির সভাপতি কাজল বরন দাস জানান, সোমবার রাশ উদযাপন করবেন তারা। ঘূণর্িঝড়ের ক্ষয়ক্ষতির ওপর নির্ভর করে প্রয়োজনে সার্বজনীন উৎসব বাদ দিয়ে শুধু মন্দিরের ধমীয় কর্মসূচী পালন করবেন তারা।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন জানান, দুবলার চরে রাসমেলার স্থানটি বাগেরহাট জেলা প্রশাসনের আওতায়। ঘূর্ণিঝড়ের প্রকৃতি, আঘাত হানার সম্ভাব্য সময় এবং দুর্যোগের সার্বিক প্রভাব বিবেচনা করে রাসমেলা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাসমেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক
প্রদীপ বসু
শন্তু জানান,
পূর্ণিমার দিন শুধু পূজা অনুষ্ঠিত
হবে। বৈরী
আবহাওয়ার কারণে
এই সিদ্ধান্ত
নেওয়া হয়েছে।
অপর দিকে
শুক্রবার সকালে
বাগেরহাট জেলা
দুর্যোগ ব্যবস্থাপনা
কমিটির সভা
থেকে সুন্দরবন
বিভাগকে সব
ধরনের পাস-পারমিট বন্ধ
রাখার নির্দেশ
দেওয়া হয়েছে।
সুন্দরবন পূর্ব
বন বিভাগের
পক্ষ থেকে
কোনও পাস-পারমিট দেওয়া
হবে না
বলে নিশ্চিত
করা হয়।
