বুলবুল’র তান্ডব: সাগরে দুই জেলে নিখোঁজ

Spread the love

জসিম সিকদার, আমতলী ॥ ঘূর্ণিঝড় বুলবুলে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামের দুই জেলে শানু গাজী (৪০) ও জয়নাল মিয়া (৪২) নিখোঁজ রয়েছে। মঙ্গলবার পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। দুই জেলেকে খুঁজে না পাওয়ায় দুই পরিবারের স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। ধারনা করা হচ্ছে তাদের শলীল সমাধি হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামের দুই জেলে শানু গাজী ও জয়নাল মিয়া গত বুধবার একটি ট্রলারে মাছ শিকারে বঙ্গোপসাগরে যায়। সকল ট্রলার কিনারে ফিরলেও দুই জেলোর ট্রলারটি ফিরতে পারেনি। গত পাঁচ দিন ধরে ওই দুই জেলে নিখোঁজ রয়েছে। দুই জেলে নিঁেখাজ থাকায় তাদের পরিবারের মাঝে চলছে শোকের মাতম। ধারনা করা হচ্ছে ওই দ্ইু জেলোর শলীল সমাধি হয়েছে।
আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদার বলেন, দুই জেলে সাগরে মাছ ধরতে গিয়ে এখনো ফিরেনি। ওই দুই পরিবারের মাঝে চলছে স্বজন হারানো আহাজারি।
নিখোঁজ শানু গাজীর বাবা কালা গাজী বলেন, বইন্যার আগে মোর পোলা মাছ ধরতে সাগরে গ্যাছে এহ্যানো ফিরইয়্যা আয় নাই। মোর পোলা বাইচ্চ্যা আছে কিনা ম্ইু কইতে পারি না। আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন,খবর পেয়েছি। দুই জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *