জেএমবির আঞ্চলিক কমান্ডার গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবির আঞ্চলিক কমান্ডার আলি আকবর (৩৭) কে র‌্যাব-৮ গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বরিশাল নগরী সংলগ্ন বাবুগঞ্জ উপজেলার গজারিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে জেএমবির শরিয়তপুর জেলার আঞ্চলিক কমান্ডার বলে র‌্যাব-৮ জানিয়েছে। আলি আকবর শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা গ্রামের ফয়জল হকের ছেলে।
র‌্যাব-৮ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০১৪ সালে নারায়নগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আলি আকবরের সঙ্গে জেএমবির শীর্ষ নেতা তরিকুল ইসলাম ওরফে সাকিবের যোগাযোগ হয়। পরবর্তীতে সে জেএমবির কার্যক্রমের কর্মকান্ডে জড়িয়ে পড়ে। উগ্রপন্থী কার্যক্রম চালানোর জন্য গোপনে আলি আকবর বরিশালে এসেছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে উগ্রপন্থী লিফলেট ও বই উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *