‘করের টাকায়ই দেশের উন্নয়ন হয়’

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। বরিশাল ক্লাবে ফেস্টুন, পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সাদিক বলেন, পৃথিবীতে যতো দেশ আজ উন্নত হয়েছে, তাদের দেশের মানুষ কর ঠিকভাবে পরিশোধ করেছেন। কেউ স্ব ইচ্ছায় করুক আর সম্পদ ঠিক রাখতে আইনের প্রতি শ্রদ্ধা রেখে করুক, এই করের টাকায় সব দেশের যে উন্নয়ন হয় এটা পরীক্ষীত।
বরিশাল অঞ্চলের কর কমিশনার মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি সাইদুর রহমান রিন্টু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. আবুল বাসার আকন। উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোঃ লুৎফর রহমান, উপ কর কমিশনার আনন্দ কুমার সাহা, সহকারী কর কমিশনার এস এম গাউস। বিভাগীয় পর্যায়ের এ মেলায় প্রদানকারীদের সেবাপ্রদানের লক্ষ্যে ১৭টি বুথ রয়েছে। যা প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *