বরিশালে হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ইদ্রিস মাঝি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দেয়া হয়। তিন আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। সোমবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম এ দন্ডাদেশ দেন।
দন্ডিত দুজন হচ্ছে- ইকবাল মাহমুদ ও তার বোন জামাতা মাসুদুর রহমান। তার মধ্যে ইকবাল মাহমুদ মামলার বিচারচলাকালীন জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছে। ২০১৫ সালের ১২ জুন শুক্রবার মেহেন্দিগঞ্জের চরহোগলা গ্রামে ঘরে ঢুকে ঘাতকরা ইদ্রিস মাঝিকে কুপিয়ে হত্যা করেছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ.কে.এম জাহাঙ্গীর হোসেন জানান, দন্ডিতরা সিদ কেটে ঘরের মধ্যে ঢুকে ইদ্রিস মাঝিকে কুপিয়ে হত্যা জখম করে। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের বোন ছকিনা খাতুন বাদী হয়ে ৫ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করেন। ২০১৬ সালের ৮ মে মামলার অভিযোগপত্র দেয়া হয়। ১৮ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় দুইজনকে উল্লেখিত দন্ড দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *