বরিশালে স্ত্রী’র ঘাতক স্বামীর মৃত্যুদন্ড

Spread the love

অন্তস্বত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী কাওছার হোসেনকে মুত্যুদন্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক আবু শামীম আজাদ বুধবার এ রায় দিয়েছেন।
দন্ডপ্রাপ্ত কাওছার হোসেন পলাতক থাকায় তার অনুপস্থিতিতে রায় দেয়া হয়। সে বানারীপাড়া উপজেলার নাজিরপুর এলাকার মৃত মো. শহীদের ছেলে।
ট্রাইবুনালের বিশেষ পিপি ফয়জুল হক ফয়েজ জানান, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারী সকাল ১০টার দিকে কাওছার স্ত্রী মাহমুদা আখতার পাখীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনার দুই বছর আগে কাওছারের সঙ্গে মাহমুদার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই তাকে কাওছার মারধর করতো বলে মাহমুদার পরিবারের অভিযোগ।
এ ঘটনায় নিহতের বোন ময়না বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ৩০ এপ্রিল বানারীপাড়া থানার উপ পরিদর্শক রুস্তম আলী মৃধা মামলার অভিযোগপত্র দেন। ৮ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে কাওছারের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে মৃত্যুদন্ডাদেশ দেয়া হয়।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *