বরিশালে জাটকা বিক্রির দায়ে ৬ জেলের কারাদন্ড

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালে জাটকা বিক্রির অভিযোগে ৬ জন জেলেকে একমাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. মেহেদি হাসান পরিচালিত ভ্রাম্যমান আদালত শুক্রবার সকালে এ দন্ডাদেশ দেন। পরে দন্ডিত জেলেদের কারাগারে পাঠানো হয়।
মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, শুক্রবার প্রত্যুষে নগরী সংলগ্ন কীর্তণখোলা নদীতে অভিযান চালিয়ে ২৫ জন জাটকা জব্দ এবং ৬ জেলেকে আটক করা হয়। পরে জেলেদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে একমাস করে কারাদন্ড দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *