‘সরকার ব্যার্থতাকে গুজব বলে প্রচারনা চালাচ্ছে’

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সরকার তাদের ব্যর্থতাকে যেভাবে গুজব বলে অস্বীকার করছে তাতে একদিন নিজেদের পতনকেও গুজব বলে মিথ্যা প্রচারণা চালাবে। কিন্তু তাতে তাদের পতন ঠেকাতে পারবে না। ইসলামের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা না করায় দেশে দুর্ণীতি মহামারী আকার ধারণ করেছে। এ দুর্ণীতি থেকে দেশকে মুক্ত করতে হলে অবশ্যই ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। বুধবার চরমোনাই মাহফিল মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ওলামা ও সূধী সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর চরমোনাই বলেন, মুসলিম প্রধান বাংলাদেশে আল্লাহ, রাসূল, ইসলাম ও কুরআন অবমাননা হয় কিন্তু এসব প্রতিরোধে কোন আইন নেই। ইসলাম বিরোধীরা সা¤্রাজ্যবাদীদের মদদে ধর্ম অবমাননা করে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করলেও তারা থাকে ধরাছোঁয়ার বাইরে। তিনি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভোলার বোরহান উদ্দীনে শহীদদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবী জানান। তিনি বলেন, মাদরাসায় হিন্দু সুপার নিয়োগের সরকারী সিদ্ধান্ত দেশবাসীকে বিক্ষুব্ধ করে তুলেছে। এ সিদ্ধন্ত দ্রুত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওঃ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম প্রমূখ।
বৃহস্পতিবার সকাল ৯টায় মাহফিলে সারাদেশ থেকে আগত শ্রমিক নেতা-কর্মীদের নিয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ এবং বেলা ১১টায় সারাদেশ থেকে আগত ছাত্রদের নিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর সকাল ৮টায় পীর সাহেব চরমোনাইর আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *