ট্রিপল মার্ডার: বরিশালে গৃহবধু গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে একই পরিবারের তিনজন হত্যাকান্ডের ঘটনায় ওই পরিবারের গৃহবধু মিশরাত জাহান মিশুকে পুলিশ গ্রেফতার করেছে। রোববার রাত ১০টায় তাকে গ্রেফতার দেখানো হয়। তার আগে মিশু ও তার ভাতিজি কলেজছাত্রী আছিয়া আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। মিশু ঘটনার শিকার পরিবারের প্রধান কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের স্ত্রী। এনিয়ে হত্যকান্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হলো।
বানারীপাড়া থানার অফিসার (ওসি) শিশির কুমার পাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সঙ্গে গৃহবধু মিশুর সংশ্লিষ্টতার প্রমান পাওয়ায় রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। কলেজছাত্রী আছিয়া আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
ওসি শিশির কুমার গৃহবধুর স্বীকারোক্তীর বরাত দিয়ে জানান, গ্রেফতার হওয়া জাকির হোসেন হাফেজ রবের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতো। এর পাশাপাশি কবিরাজী চিকিৎসা ও ঝাড়ফুক দেয়ার এ পরিবারের সঙ্গে জাকিরের সুসম্পর্ক হয়। মিশুর লিভারজনিত সমস্যার চিকিৎসা দেয়ার কথা বলেছিল জাকির। রাতে জ্বীন-পরি এসে চিকিৎসা দেবে এমন কথা বলে মিশুকে ঘরের দরজা খোলা রাখতে বলা হয়। মিশু পেছনের দরজা খোলা রেখে ঘুমায়। শুক্রবার দিবাগত গভীর রাতে জাকির ও আরও একজন ঘরে ঢুকে মিশুকে ঘুম থেকে জাগিয়ে জাকির তার সঙ্গে কিছু অশ্লীল ছবি তুলে। একথা প্রকাশ করলে ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। রাতেই মিশু জাকিরের বিকাশ নম্বরে ৫ হাজার টাকা প্রেরন করে। রাতের এ ঘটনায় দেখে ফেলায় পর্যায়ক্রমে তিনজনকে হত্যার করা হয়।
উল্লেখ্য, শনিবার প্রত্যুষে বানারীপাড়ার সলিয়াবাকপুর এলাকার কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের বাড়ি থেকে তার মা মরিয়ম বেগম (৭০), মেজ বোন মমতাজ বেগমের স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক শফিকুল আলম (৬০) ও খালাতো ভাই মো. ইউসুফের (২২) হাত-পা বাঁধা মরদেহ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার পুলিশ পৃথকভাবে রাজমিস্ত্রী জাকির হোসনে (৩৫) ও তার সহযোগী জুয়েল হাওলাদারকে (৩৪) গ্রেফতার করে।
বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ জানান সলিয়াবাকপুর গ্রামে ত্রিপল হত্যাকান্ডের ঘটনায প্রবাসী রবের ভাই সুলতান মাহমুদ বাদী হয়ে অজ্ঞাতমানাদের আসামী করে শুক্রবার রাতে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেছেন। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদেরকে এ মামলায় আসামী করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *