খাবার হোটেল ঘরোয়াকে অর্থদন্ড

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল নগরীর দুটি খাবার হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার নগরীর ফলপট্টি ও চকবাজার এলাকায় হোটেল ঘরোয়ার দুটি পৃথক শাখাকে এ জরিমানা করা হয়। বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল এর নেতৃত্বে অভিযানে নগরের ফলপট্টি ও চকবাজার এলাকায় অবস্থিত হোটেল ঘরোয়ার দুটি পৃথক শাখাকে অসাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাবরে অবৈধ উপাদান ব্যবহারের দায়ে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা: রবিউল ইসলাম, স্যানিটরি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *