কীর্তনখোলা নদীতে লঞ্চের সাথে সংঘর্ষে কাগো ডুবি

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের কীর্তনখোলা নদীতে বরগুনা থেকে ঢাকাগামী লঞ্চ শাহরুখ-২ এর সাথে মালবাহী কার্গোর সংঘর্ষ বেধেছে। শনিবার রাত সাড়ে ১০টায় নদী সংলগ্ন চরকাউয়া এলাকায় সংঘটিত এ ঘটনায় হাজী মোহাম্মদ টুটু মিয়া নামে কার্গোটি ডুবে গেছে। এ ঘটনায় রোববার রাত সাড়ে ১২টা পর্যন্ত উদ্ধার চললেও হতাহতের খবর পাওয়া যায়নি।
বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ পরিচালক আজমল হুদা মিঠু সরকার বলেন, দুই নৌযানের ধাক্কায় কার্গো ডুবে গেছে। লঞ্চটির তলা ফেটে গেছে। শাহরুখ-২ এর যাত্রীদের উদ্ধারে পূবালী নামে একটি লঞ্চ ঘটনাস্থলে রয়েছে। তিনি বলেন, বেপরোয়া গতি ও নিয়ম না মানায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
এদিকে নৌ দুর্ঘটনায় যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌছাতে সেখানে ছুটে যান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *