ফের আ’লীগের সভাপতি হাসিনা, সম্পাদক কাদের

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন শেখ হাসিনা। একই সঙ্গে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের দুই গুরুত্বপূর্ণ পদে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের নির্বাচিত হলেন।
দলের ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আবদুল মতিন খসরু। সমর্থন করেন পিযুষ ভট্টাচার্য। সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। সমর্থন করেন আবদুর রহমান।
এর আগে শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাড়ে সাত হাজার কাউন্সিলর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *