বরিশালে বড়দিন উদযাপিত

Spread the love

নাগরিক রিপোর্ট: নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল নগরীর অক্সফোর্ড, ব্যাপ্টিস্ট, ক্যাথলিক চার্চসহ বিভিন্ন উপজেলার খৃষ্টান পল্লীগুলোতে যিশু খ্রিস্টের জন্মদিন পালন ও বড়দিনের উৎসব উদ্যাপণ করা হয়েছে।
বুধবার ক্যাথলিক চার্চে পবিত্র খ্রীষ্টযোগ, প্রার্থনা, কীর্তন, বাইবেল পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যিশু খ্রিস্টের জন্মদিনে চার্চগুলোতে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন ফাদার লাজারুস গোমেজ। প্রার্থনায় অংশ নেয়া খ্রীস্ট ভক্তরা বলেন, সব ধর্মেই মানবতা, প্রেম, সহমর্মিতা, অহিংসতা শেখায়। তারা অতীতের পাপ মোচনের জন্য যীশুর কাছে প্রার্থীনা করেন। যীশু খ্রীস্টের জন্মদিনে প্রার্থনা করে তারা আগামী একটি বছর ভালোভাবে চলার অনুপ্রেরনা পান।
অপরদিকে বড়দিন উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীসহ জেলার সব গির্জাগুলোতে আইন-শৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

২ Comments

  1. Your communication style eloquently captures your authentic self, making readers feel engaged and understood.

  2. Your prose crafts striking imagery in my mind. I imagine every detail you portray.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *