প্রতারনা মামলায় বাংলাদেশ ব্যাংক ডিজিএম কারাগারে

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ প্রতারনা মামলায় গ্রেফতার হয়েছেন বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মো. সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার পর আদালতের মাধ্যমে রাতেই কারাগারে পাঠানো হয়েছে। সাইদুল ইসলাম নগরীর কলেজ রো এলাকার বাসিন্দা।
বরিশাল কোতোয়ালী মডেল থানার সহকারী উপ পরিদর্শক বিধান জানান, সাইদুল ইসলাম জমিজমা নিয়ে আর্থিক প্রতারনা মামলার এজাহারভূক্ত আসামী। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। প্রতারনা মামলাটি দায়ের করেছেন অ্যাডভোকেট এম.এ জলিল।
তিনি মামলায় অভিযোগ করেছেন, ব্যাংকার সাইদুল ইসলাম ও তার স্ত্রী ইসরাত জাহানের মালিকানাধীন নগরীর লুৎফর রহমান সড়কে ১৬ শতাংস জমি ক্রয়ের জন্য ৮০ লাখ টাকার বায়না চুক্তি করেছিলেন। বিভিন্ন সময়ে ওই দম্পতিকে ৪৫ লাখ টাকা প্রদান করেছেন অ্যাডভোকেট জলিল। পরবর্তীতে সাইদুল ইসলাম ও তার স্ত্রী ওয়াদা ভঙ্গ করে অধিক মূল্যে জমি অন্যের কাছে বিক্রি করে দেন। অ্যাডভোকেট জলিল টাকা ফেরত চাইলে টালবাহানা করতে থাকেন সাইদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *