সাবেক সাংসদ আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে দূদকের ৩টি মামলা

Spread the love

নাগরিক রিপোর্ট : ক্ষমতার অপব্যবহার, প্রতারনা ও জালিয়াতির মাধ্যমে খাসজমিতে ভবন নির্মান, অর্পিত সম্পত্তিতে নিজের নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠা, এবং সরকারি পুকুর ভরাট করে দখলে নেয়ার অভিযোগে পিরোজপুর- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি একেএমএ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিসেস লায়লা পারভীনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দূর্ণীতি দমন কমিশন (দূদক)। আজ সোমবার দূদক বরিশাল সমম্বিত জেলা কার্যালয়ে মামলা তিনটি দায়ের করেন দূদকের উপ পরিচালক মো. আলী আকবর।
দূদক বরিশাল সমম্বিত জেলা কার্যালয়ের দায়িত্বশীল সুত্র জানায়, সাবেক সাংসদ একেএমএ আউয়াল ও তার স্ত্রী মিসেস লায়লা পারভীন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারনা ও জালিয়াতির মাধ্যমে পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরের ছোট বৈচাকাঠী মৌজার ০.০৩ একর সরকারি খাসজমি ভূয়াব্যক্তিদের নামে বন্দোবস্ত দেখিয়ে ওইজমিতে দ্বিতল ভবন নির্মান করে অবৈধভাবে দখলে রেখে দন্ডবিধির ৪২০. ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দূর্ণীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় কমিশনের অনুমোদনক্রমে দূদক বরিশাল সমন্বিত জেলা কার্যারয়ের উপ পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে একেএমএ আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং- ০১ (তারিখ- ৩০/১২/২০১৯)।
অপরদিকে সাবেক সাংসদ একেএমএ আউয়াল ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে পিরোজপুর সদর উপজেলার খোমারিয়া মৌজার অর্পিত সম্পত্তিসহ অন্যদের জমি নিজের নামে অবৈধভাবে দখল এবং রাজাপুকুর নামে পরিচিত সরকারি পুকুর ভরাট করে মোট ০.৪৪ একর সম্পত্তি নিজ দখলে রেখে দন্ডবিধির ৪২০/৪০৯ ধারা এবং ১৯৪৭ সনের দূর্ণীতি প্রতিরেধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় কমিশনের অনুমোদনক্রমে একেএমএ আউয়ালের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। দূদক বরিশাল সমন্বিত কার্যালয়ে এ মামলাটিও দায়ের করেছেন উপ পরিচালক মো. আলী আকবর। মামলা নং- ০২ (তারিখ- ৩০/১২/২০১৯)।
সরকারি সম্পত্তি লিজ নিয়ে শর্তভঙ্গ করে এবং লিজমূল্য পরিশোধ না করে সাবেক সাংসদ একেএমএ আউয়াল পিরোজপুরে স্বরূপকাঠী উপজেলার নেছারাবাদ) ০.০৫ একর জমিতে ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে আউয়াল ফাউন্ডেশন নির্মান করেছেন। অবৈধভাবে সরকারি জমি দখলে রেখে তিনি দন্ডবিধির ৪২০/৪০৯ ধারা এবং ১৯৪৭ সনের দূর্ণীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় একেএমএ আউয়ালের বিরুদ্ধে সোমবার তৃতীয় মামলাটিও দায়ের করেছেন দূদক বরিশাল সমম্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. আলী আকবর মামলা নং- ০৩ (তারিখ- ৩০/১২/২০১৯)।
দূদক সমন্বিত বরিশাল জেলা কার্যালয়ের দায়িত্বশীল সুত্র জানায়, পৃথক পৃথক অভিযোগ পাওয়ার পর কমিশনের অনুমোদনক্রমে প্রাথমিক অনুসন্ধান করে অভিযোগগুলো সত্যতা পাওয়ায় সোমবার মামলা ৩টি দায়ের করা হয়েছে। মামলার নথিগুলো এখন বিধি অনুযাযী বিশেষ জেলা জজ আদালতে যাবে। পরিবর্তিতে অধিকতর তদন্ত শেষে অভিযোগপত্র দেয়া হবে। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *