বৃষ্টি আর শীতে নগরীর জনজীবন বিপর্যস্ত

Spread the love

নাগরিক রিপোর্ট: তীব্র শীত আর বৃস্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশালসহ দক্ষিনাঞ্চলের জনজীবন। শুক্রবার ভোররাতে বৃস্টি শুরু হয়। কখনো গুড়ি গুড়ি আবার কখনও ভারী বৃস্টি চলছে। শুক্রবার ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২০.৬ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। শুক্রবার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে বরিশালে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় মধ্য ডিসেম্বরে ১০.২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে অসময়ে অঝোর বৃষ্টি আর শীতে স্বাভাবিক জীবনযাত্রা বিঘিœত হচ্ছে। বৃস্টির কারনে রাস্তাঘাটের খানাখন্দে পানি জমে গেছে। রাস্তাঘাট অনেকাংশে ফাঁকা। মানুষজনও তেমন একটা বাইরে বের হচ্ছেন না অতি প্রয়োজন ছাড়া।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাহফুজুর রহমান জানান, বঙ্গোপসাগরে সৃস্ট লঘুচাপের কারনে বৃস্টি হচ্ছে। শনিবার পর্যন্ত বৃস্টি অব্যাহত থাকতে পারে। বৃস্টি কমলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *