নাগরিক রিপোর্ট: বরিশালে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশ্বজিৎ বাড়ৈ (৪৫) হত্যা মামলার আসামী মামুন খানকে (৩৩) পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দুপুর সোয়া ৩টার দিকে জল্লা এলাকা থেকে গ্রেফতার করে উজিরপুর থানা পুলিশ। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ কর হবে বলে জানানো হয়েছে।
বিশ্বজিৎ হালদার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, মামলার এজাহারভূক্ত আসামি একই উপজেলার জল্লা গ্রামের আকবর অলী খানের ছেলে মামুন খান পুলিশের চোখ ফাকি দিয়ে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুর সোয়া তিনটার দিকে জল্লা এলাকায় অভিযান চালিয়ে মামুন খানকে গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর রাতে জল্লা বাজারের নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি বিশ্বজিৎ হালদার(৪৫)কে গুলি করে হত্যা করে অজ্ঞাতনামা দূর্বত্তরা। স্থানীয় আওয়ামীলীগের অভ্যন্তরীন বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয় বলে ধারনা করা হচ্ছে।
২০২০-০১-০৩
