মহাসড়কে যান চলাচল বন্ধ রেখে ছাত্রলীগের জন্মদিন

Spread the love

নাগরিক রিপোর্ট: ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রেখে গৌরনদীতে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কেক কেটে সংগঠনটির জন্মদিন পালন করার অভিযোগ উঠেছে। শনিবার ছাত্রলীগের জন্মদিন পালনে আসা প্রায় ৪ হাজার নেতাকর্মী মহাসড়কে অবস্থান নিলে সড়কের দুই প্রান্তে তীব্র যানজট সৃস্টি হয়। এতে ওই ব্যস্ততম মহাসড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কে ভয়াবহ জনদুর্ভোগ সৃস্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও ভূক্তভোগীরা জানান, ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের সরকারি গৌরনদী কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ ওরফে সুমন মোল্লা, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন ওরফে সুজন ও গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মিলন খলিফার নেতৃত্বে বুধবার বেলা ১১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের কাছে গয়নাঘাটা ব্রিজের উত্তর পাশে ঢাকা-বরিশাল মহাসড়কের উপরে ছাত্রলীগের ৪ সহ¯্রাধিক নেতাকর্মী জড়ো করে সমাবেশ করে।
এ সময় তারা ৪০ পউন্ডের একটি কেক কেটে ছাত্রলীগের জন্মদিন পালন করে। ওই নেতাকর্মীরা প্রায় ৩০ মিনিট মহাসড়ক আটকে কর্মসূচী পালন শেষে র‌্যলী করে গৌরনদী বাসস্টান্ডে গিয়ে র‌্যালী শেষ করে। এতে মহাড়কের দুই পাশে দুরপাল্লার যানবাহনসহ ৩ শতাধিক যানবাহন আটকা পরে যানজটের সৃষ্টি হলে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।
গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ভিপি সুমন মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা মহাসড়কের পাশে লিলা সিনেমা হলের সামনে সমাবেশ ডেকেছিলাম। কিন্তু ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী জড়ো হওয়ায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় অতি উৎসাহী কিছু নেতাকর্মী কেক কেটেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *