হামলায় বিধ্বস্ত মার্কিন সেনা ঘাঁটি

Spread the love

নাগরিক রিপোর্ট: ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় চলমান উত্তেজনার মধ্যেই কেনিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। দেশটির লামু কাউন্টির ওই ঘাঁটিতে চালানো হামলায় অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে।
আফ্রিকার মার্কিন কমান্ডো এক বিবৃতিতে জানায়, রবিবার সকালে লামু কাউন্টির মান্দার সামরিক ঘাঁটিতে চালানো হামলাটি প্রতিহত করা হয়েছে। এবার কেনিয়া ও মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে সশস্ত্র হামলাটি হয়েছিল। কেনিয়ান কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি নিউজ’ জানায়, সশস্ত্র জঙ্গি সংগঠন আল-কায়েদা সমর্থিত বিদ্রোহী সংগঠন আল-শাবাব বাহিনী হামলাটি চালিয়েছে।
মর্মান্তিক এ হামলার দায় স্বীকার করে আল-শাবাব জানায়, রবিবারের হামলায় কেনিয়া ও মার্কিন সেনাদের গুরুতর হতাহতের ঘটনা ঘটেছে। মুজাহিদীন যোদ্ধারা শত্রুদের ঘাঁটিতে প্রবেশ করে সফলভাবে অভিযানটি পরিচালনা করে। বর্তমানে ঘাঁটিটির একটি অংশ বিদ্রোহীদের দখলে রয়েছে। এর আগে শুক্রবার ভোরে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *