নগারকি রিপোর্ট: বরিশালে আওলাদ হোসেন মোল্লা নামক এক ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছর সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বরিশাল জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক কে.এম শহিম আহমেদ মঙ্গলবার এ দন্ডাদেশ দেন। দন্ডিত আওলাদ হোসেন পলাতক রয়েছে। সে নগরীর কালুশাহ সড়কের আমির হোসেন মোল্লার ছেলে।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি হুমায়ুন কবির জানান, ২০১৬ সালের ২৭ জুলাই নগরীর জিয়া সড়কে দর্পন ভবনের পাশ থেকে আওলাদকে আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ পরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে আওলাদকে একমাত্র আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে একই বছরের ৩০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক কামরুন্নাহার লিজা মামলার অভিযোগপত্র দেন। ৭ জনের সাক্ষ্য শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় বিচারক আওলাদের বিরুদ্ধে ওই রায় ঘোষণা করেন।
২০২০-০১-০৭
