নাগরিক রিপোর্ট: বরিশাল বিমান বন্দরে অচল হয়ে পড়েছে বাংলাদেশ বিমান এর একটি ফ্লাইট। রোববার দুপুরে ঢাকার উদ্দেশ্যে উড্ডায়নের আগ মুহর্তে এর একটি ইঞ্জিন চালু না হওয়ায় এমন অবস্থার সৃস্টি হয়। ফলে চরম দুর্ভোগে পরেন বিমানের প্রায় ৭০ যাত্রী। শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটি সচল না হওয়ায় যাত্রীরা ফিরে গেছেন।
বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক রথিন্দ্রনাথ চৌধুরী বলেন, বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমান এর একটি ফ্লাইট বন্দরে ল্যান্ড করে। ওই ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল ১২টা ১০ মিনিটে। কিন্তু উড্ডয়নের আগে বিমান চালুর সময়ে যান্ত্রিক ত্রæটি দেখা দেয়। স্থানীয়ভাবে সচল করার চেস্টা করেও সম্ভব হয়নি। যেকারনে ওই ফ্লাইট বাতিল করা হয়েছে। তিনি বলেন, বিমানটি ৭৬ আসন বিশিস্ট, তবে যাত্রী কিছু কম ছিল। বিমানটি সচল করতে ঢাকা থেকে টেকনিক্যাল পার্সন আসছে। সোমবার সকাল ৯টার ফ্লাইট চালু করা যাবে। যাত্রীদের প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই চলে গেছেন। কেউ কেউ আবার বেসরকারী বিমানে গন্তব্যে গেছেন।
বাংলাদেশ বিমানের একাধিক যাত্রী অভিযোগ করেন, তারা দীর্ঘ সময়ে অপেক্ষা করেছেন। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ আগেভাগে স্পস্ট কিছুই বলেনি। যেকারনে দুর্ভোড়ে পড়তে হয়েছে। তারা জানান, মান্দাতা আমলের বিমানের কারনে এমন ত্রæটি দেখা দিয়েছে। আগেভাগে ধরা না পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পাড়তো। সরকারী এ বিমান সার্ভিসের মান নিয়েও যাত্রীরা অসন্তোষ প্রকাশ করেন।
বিমানবন্দরের নিরাপপত্তার দায়িত্বে থাকা একজন স্টাফ জানান, উড্ডয়নের আগে দেখা যায় বাংলাদেশ বিমানটির বাম পাশের ইঞ্জিন চালু হচ্ছে না। দুপুর ২টার পর যাত্রীরা বিমানবন্দর ত্যাগ করেছেন।
এব্যপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম বলেন, যান্ত্রিক ত্রæটির কারনে বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিল হয়েছে বলে কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন। তবে যাত্রীদের নিরাপত্তায় পুলিশের একাধিক টিম বিমানবন্দরে সচেস্ট ছিল।
২০২০-০১-১৯
