নাগরিক রিপোর্ট: বরিশালে শহীদ আসাদ দিবসে সাবেক ও বর্তমান ছাত্রনেতারা বলেছেন, আসাদ শ্রমিক-কৃষকের জন্য আন্দোলন করে জীবন দিয়ে গেছে। আসাদের স্বপ্ন এদেশের শাষকরা আজ পর্যন্ত পুরন করেনি। বর্তমান সরকার কথায় কথায় মুক্তিযুদ্ধের দোহাই দেয়, গণতন্ত্রের কথা বলে। যেখানে স্বাধীনভাবে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না সেটা কিসের গণতন্ত্র ?
‘৬৯’র গণআন্দোলনে শহীদ আসাদ স্মরনে সোমবার বরিশালে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। শহীদ আসাদ পরিষদ বরিশাল জেলা শাখা এ কর্মসূচী পালন করে। আলোচনা সভার আগে অশ্বিনী কুমার হল চত্বরে আসাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আসাদ পরিষদসহ গণসংহতি আন্দোলন, ট্রেড ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, শালিন্য স্বেচ্ছাসেবক সংগঠন।
শহীদ আসাদ পরিষদের সভাপতি ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ৬৯ এর গণআন্দোলনের ছাত্রনেতা অ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলু, অধ্যাপক নজরুল হক নিলু, অধ্যক্ষ মহসিন-ইল-ইসলাম হাবুল, অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, দেওয়ান আঃ রশিদ নিলু, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অ্যাডভোকেট একে আজাদ, অ্যাডভোকেট আঃ হাই মাহাবুব, ডাঃ মনিষা চক্রবর্তী, শামীম শাহরুখ তমাল, স্বম্পা দাস, নবীন আহমেদ প্রমুখ।
২০২০-০১-২০
