বরিশালে বছরে সড়কে ঝরলো ২৪৪ প্রান

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল বিভাগে গত এক বছরে সড়কে ঝরে গেছে ২৪৪ জনের প্রান। এর মধ্যে সর্বাধিক বরিশাল জেলায় ৯৫ জন নিহত হয়েছেন। বিভাগের ৬ জেলায় ওই সময়ে সড়ক দুর্ঘটনা ঘটে ৩৩৪টি। বেসরকারী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর গত বছরের (২০১৯) জরিপে এ তথ্য জানা গেছে। সংগঠনটির পক্ষ থেকে দাবী করা হয়েছে, এ অঞ্চলে সড়ক দুর্ঘটনার অন্যতম কারন চালকের অদক্ষতা এবং জনগনের মধ্যে অসচেতনতা।
সংগঠনটির জরিপরে তথ্যমতে, অপর ৫টি জেলার মধ্যে ভোলায় ৬২টি সড়ক দূর্ঘটনায় ৫০ জনের মৃত্যু ও আহত হয়েছেন ৪৬ জন। পটুয়াখালীতে ৫০ টি সড়ক দূর্ঘটনায় ৪০ জনের মৃত্যু ও আহত হয়েছেন ৯২ জন। ঝালকাঠী জেলায় ১২ টি সড়ক দূর্ঘটনায় ৫ জনের মৃত্যু ও আহত হয়েছেন ১২ জন। পিরোজপুরে ৪১ টি সড়ক দূর্ঘটনায় ৩২ জনের মৃত্যু ও আহত হয়েছেন ৮৬ জন। বরগুনায় ২৮ টি সড়ক দূর্ঘটনায় ২২ জনের মৃত্যু ও আহত হয়েছেন ৭১ জন।
নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মো: রুহুল আমীন সাংবাদিকদের জানান, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, জনগণের অসচেতনতা আইনী দুর্বলতায় ঘটছে একের পর এক সড়ক দূর্ঘটনা। দূর্ঘটনা রোধে তাদের পক্ষ থেকে বরিশালে জনসচেতনতামূলক পোস্টার সাটানো, সাধারন মানুষ ও চালকদের মাঝে লিফলেট বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিতষ্ঠানের সভা-সেমিনার করা হয়েছে।
বরিশাল বিআরটিএ’র উপ-পরিচালক প্রকৌশলী মো: জিয়াউর রহমান বলেন, সড়ক দূর্ঘটনা রোধে বিআরটিএ নানা উদ্যোগ নিয়েছে। বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে জনসাধারণ, বাস স্টেশনে গাড়ির চালক, হেলপার এবং স্কুল করেজে সচেতনতামূলক পথসভা, লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *