যাত্রীবাহি তিন বাসে ৬৫ মন জাটকা!

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালে সোমবার রাত সাড়ে ১১টায় ৬৫ মন জাটকা আটক করেছে মৎস্য অধিদপ্তর। বরিশাল-ঢাকা মহাসড়কের দপদপিয়া সেতুর টোলপ্লাজায় ৩টি যাত্রীবাস তল্লাশী করে এ জাটকা উদ্ধার করে মৎস্য অধিদপ্তরের নেতৃত্বে কোস্টগার্ড। জব্দকৃত জাটকা মঙ্গলবার নগরীর রসুলপুর কোস্ট গার্ড স্টেশনে এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।
বরিশাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত জানান, পটুয়াখালীর কালাইয়া বাজার থেকে বিভিন্ন বাসে বিপুল পরিমান জাটকা ঢাকায় পাঁচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে দপদপিয়া সেতুর টোল প্লাজায় কোস্টগার্ডের সহায়তায় চেকপোস্ট স্থাপন করে মৎস্য বিভাগ। এ সময় ঢাকাগামী বেপারী পরিবহনের দুটি এবং অন্তর পরিবহনের একটি বাস তল্লাশী করে ৬৫ মন জাটকা আটক করা হয়। তবে ওই জাঁটকার মালিকানা কেউ দাবী না করায় কাউকে আটক করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *