চাকরির আবেদন ফি ২০০ টাকা করার দাবি

Spread the love

নাগরিক রিপোর্ট: সব ধরনের চাকরিতে আবেদন ফি ২০০ টাকার মধ্যে রাখার দাবিতে আন্দোলনে নেমেছেন চাকরিপ্রার্থীরা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন তারা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, অনেক চাকরির আবেদনে দেড় হাজার টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। যা বেকার চাকরিপ্রার্থীদের অনেকের দেয়ার সামর্থ্য নেই। সবার জন্য যাতে আবেদনের সুযোগ তৈরি হয়, সেজন্য অবশ্যই চাকরির আবেদন ফি কমাতে হবে। অন্যথায় টাকার অভাবে আবেদন করা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে লক্ষ লক্ষ শিক্ষার্থী।
সাধারণ চাকরী প্রার্থীগণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন আবু বকর ইয়ামিন। তিনি বলেন, ‘একজন বেকার মেসে থেকে, হলে থেকে মানবেতর জীবনযাপন করার পর কীভাবে প্রতি মাসে তিন থেকে চার হাজার আলাদা টাকা চাকরির আবেদন করার জন্য ব্যয় করবে? সরকার চিকিৎসা ক্ষেত্রে যে রকম একটি নির্দিষ্ট ফি রাখার ব্যবস্থার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে, সে রকম চাকরিপ্রার্থীদের জন্য একটি পরিকল্পনার উদ্যোগ নিবেন বলে আশা রাখি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *