ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গতকাল বুধবার রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
গত রোববার রাজধানীর গোপীবাগে নির্বাচনী গণসংযোগের সময় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের মধ্যে সংঘর্ষের সময় পিস্তল দিয়ে গুলি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অস্ত্রটিও।
আজ বৃহস্পতিবার গ্রেপ্তারের খবরটি সংবাদ সম্মেলন করে প্রকাশ করা হবে বলে ডিবি সূত্র জানিয়েছে।
