র‌্যাবের হাতে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট: আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় মাদারীপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে হাজী সালাম বেপারীর বাড়ির কলাবাগান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বলে র‌্যাব-৮ সুত্র জানিয়েছে। রোববার এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ এ তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- বরগুনা সদর উপজেলার জাকিরতবক গ্রামের নিজাম চৌকিদার (৩৭), গুলবুনিয়া গ্রামের জাহাঙ্গীর মোল্লা (৩৬) ও ঘটকবাড়িয়া গ্রামের সেলিম আকন্দ (৪২), মাদারীপুর সদর উপজেলার পুটিয়া গ্রামের আলাউদ্দিন ফকির (২৭) এবং গোপালগঞ্জের কোটালীপাড়ার হাসুয়া গ্রামের জাহাঙ্গীর কাজী (২৮)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে- ২টি একনালা বন্দুক, ২টি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড গুলি, ২টি তলোয়ার, ২টি চাপাতি এবং ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি মুঠোফোন সেট ও ৫টি সিমকাড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ৫জন র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা ডাকাতির উদ্দেশ্যে গোবিন্দপুর গ্রামে একটি কলাবাগানে গোপন প্রস্তুতি গ্রহণ করছিলো। সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও গলি সহ তাদের আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *