নাগরিক ডেস্ক : দুই সিটি নির্বাচনে জনগণের মতামতেরপ্রতিফলন ঘটেনি এমন দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই ফলাফল বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, এই সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে।তারা অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে।প্রত্যন্ত সচেতনভাবে জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেই যাচ্ছে।1975 সালে বাকশাল কায়েমের মধ্য দিয়ে যে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিল তারই ধারাবাহিকতায় এখন ভিন্ন কৌশলে নতুনরূপে বাকশালী কায়দায় দেশ পরিচালনা করা হচ্ছে। আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলছি এই সরকার এবং নির্বাচন কমিশনের উপর জনগণের কোনো আস্থা নেই।সরকার এবং নির্বাচন কমিশনের এত আয়োজন এরপরেও ভোটাররা তাদের উপর আস্থা রাখতে পারেনি সেই কারণে আমরা দেখতে পেলাম নির্বাচনে 7 থেকে 9 পার্সেন্ট লোক ভোট দেয়নি।গেল পহেলা ফেব্রুয়ারি যে নির্বাচন হয়ে গেল নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। কারণে নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন নির্বাচনের আহ্বান করছি। মির্জা ফখরুল বলেন,’আর একটি কথা অত্যন্ত গুরুত্ব সহকারে বলতে চাই, আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই আমরা বারবার দাবি করছি নিরপেক্ষ সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই কেবলমাত্র সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতান্ত্রিক আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধার কখনোই সম্ভব না। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এসময় উপস্থিত ছিলেন দুই সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, তাবিথ আউয়াল, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান,বরকত উল্লাহ বুলু, উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
২০২০-০২-০৫
