নাগরিক ডেস্ক: পারিবারিক বিরোধের জেরে পিতাকে গলা কেটে হত্যার পর তার মাথা নদীতে ফেলে দেয় পুত্র ও তার সহযোগীরা। পরে নিজেই পিতা নিখোঁজ উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করে। হবিগঞ্জের আজমিরীগঞ্জে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ছেলের অস্বাভাবিক আচরণের সূত্র ধরে ঘটনার রহস্য উদঘাটন করে পুলিশ।
ছদ্মবেশে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে আটক করা হয় ভাড়াটে খুনি মনির আহমেদ ও হত্যাকাণ্ডে জড়িত তার শ্বাশুড়ি সুফিয়া খাতুনকে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বুধবার রাতে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
