হাত-পা বেধে যুবককে হত্যা চেষ্টা

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের হিজলা উপজেলায় রায়হান বাবুর্চি(২২) নামে এক যুবককে হাত-পা বেধে বস্তায় ভরে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে ছয়গাও বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রায়হান বাবুর্চিকে ৭/৮জনের একটি সন্ত্রাসী বাহিনী চোখ বেঁধে গলায় ছুরি ধরে পাশের একটি নির্জন মাঠে নিয়ে হত্যার চেস্টা করে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে। রায়হান উপজেলার মেমানিয়া ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের কাদের বাবুর্চির পুত্র।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর জমাদ্দার বলেন, রায়হানকে রাতভর বেদম মারধর করে হাত-পা বেধে মুখে কাপড় ঢুকিয়ে বস্তায় ভরে মাটিতে গর্ত করে হত্যার চেষ্টা করা হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে একই এলাকার আশরাফ বাগা মাঠে গরু চড়াতে গিয়ে গর্তের ভিতর গোঙ্গানির শব্দে গিয়ে দেখেন বস্তার ভিতর কে যেন নড়াচড়া করছে। পরে আশরাফ ডাক চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হিজলা থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।
খবর পেয়ে হিজলা থানার এসআই মো: ফারুক ভিকটিমকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করেন। এব্যপারে থানার এসআই মো: ফারুক বলেন, ওই যুবককে মারধর করা হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধিন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *