নাগরিক ডেস্ক: ইসরায়েলেও সংক্রমিত হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গতকাল শুক্রবার ইসরায়েলে এক নারীর শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়ে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, জাপান উপকূলে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকা যাত্রীবাহী জাহাজ ডায়মন্ড প্রিন্সেসে ১১ জন ইসরায়েলি নাগরিক ছিলেন। তাদের শুক্রবার সকালে প্লেনে করে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর সেখান থেকে গাড়িতে করে তাদের তেল আবিবে অবস্থিত সেবা মেডিকেল সেন্টারে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হলে একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
সংক্রমিত ওই নারীর সঙ্গে বাড়ি ফিরে আসা অন্য ১০ জন ইসরায়েলি নাগরিক আশঙ্কামুক্ত। ওই রোগীর ফিরে আসা বাকি ১০ জনকে আগামী ১৪ দিন হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
