নাগরিক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিবর্ষ বর্ণাঢ্যভাবে পালনের জন্য বরিশালের ১০ উপজেলা, ৫ পৌর ও সকল ইউনিয়ন আওয়ামীলীগকে নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত বরিশাল জেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় সংশ্লিষ্ট আওয়ামীলীগ নেতাদের ওই নির্দেশনা দেয়া হয়।
সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ছাড়াও শিক্ষার্থীদের মধ্যে রচনা ও কুইজ প্রতিযোগীতার আয়োজন, তৃনমূলের গুরুত্বপূর্ন স্থান আলোকসজ্জায় সজ্জিত করা, জাতীয় পতাকার সঙ্গে মুজিববর্ষে লোগো সংবলিত পতাকা উত্তোলনের নির্দেশনা দেয়া হয়েছে। সভার দায়িত্বশীল সুত্র জানায়, মুজিববর্ষ পালন উপলক্ষে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন কর্মকান্ড থেকে দলের নেতাকর্মীদের বিরত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
বরিশাল সার্কিট হাউজ মিলনায়তে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা শুরু হয় বেলা ১২টায়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন নীরিক্ষা কমিটির আহবায়ক (মন্ত্রী মর্যদা) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুছ, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর এবং ১০ উপজেলা এবং ৫ পৌর আওয়ামীলীগের সভাপতি-সাধারন সম্পাদকবৃন্দ।
২০২০-০৩-০৩
