নাগরিক রিপোর্ট: কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের প্রতিনিধি আরিফুল ইসলামের বাড়ির দরজা ভেঙ্গে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের জেল দেয়ার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে রোববার দুপুরে নগরীর অশি^নী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, রাতের বেলা বাড়ির দরজা ভেঙ্গে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দন্ড দেয়া সম্পূর্ণ বেআইনী। বর্তমান সরকার প্রশাসন নির্ভর হওয়াতে এমনটা করার সাহস পেয়েছে। এ ঘটনায় জড়িত জেলা প্রশাসকের বিরুদ্ধে আইনগত এবং বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবী করেন বক্তারা। মানববন্ধনে সাংবাদিকসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।
২০২০-০৩-১৫
