বিতর্কের মুখে বরিশালে বন্ধ হল বানিজ্য মেলা

Spread the love

নাগরিক রিপোর্ট: করোনাভাইরাস আতংকের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে উদ্বোধন করার দুই দিনের মধ্যে বিতর্কের মুখে বন্ধ করে দেয়া হলো বরিশাল আন্তর্জাতিক বানিজ্য মেলা। বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানে নির্দেশে রোববার দুপুরে মেলার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। বরিশাল চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্ট্রিজের নামে বানিজ্য মেলার অনুমোদন আনা হলেও এ মেলার মূল আয়োজক হলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সদ্য সাবেক কমিটির সম্পদকীয় পদে থাকা এক নেতা। তিনি সম্প্রতি বরিশাল চেম্বারের পরিচালক মনোনীত হয়েছেন।
জানা গেছে, করোনাভাইরাসের কারনে ব্যাপক জনসমাগম ঘটে এমন আয়োজন ঠেকাতে বানিজ্য মেলার উদ্বোধন না করার পক্ষে ছিল স্থানীয় প্রশাসন। এর বিরুদ্ধে অবস্থান নিয়ে গত শুক্রবার জুমার পর দোয়া-মোনাজাতের মাধ্যমে বানিজ্য মেলা উদ্বোধন করেন আয়োজকরা। এতে নগরীতে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ক্ষুব্ধ হন। এনিয়ে গত শনিবার ডেইলি নাগরিকে সংবাদও প্রকাশিত হয়।
জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান সাংবাদিকদের বলেন, করোনাভাইরাস ঠেকাতে ব্যাপক জনসমাগম ঘটে এমন আয়োজন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ নির্দেশ উপেক্ষা করে বরিশালে বানিজ্য মেলা উদ্বোধন করা হয়। বিষয়টি নিয়ে বানিজ্য মন্ত্রাণালয়ের সঙ্গে যোগাযোগ করার পর মেলা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।
এব্যপারে বরিশাল নৌ বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু বলেন, বিআইডবিøউটিএ’র বান্দ রোডস্থ মেরিন ওয়ার্কশপ মাঠে বানিজ্য মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে রোববার দুপুরে মেলার মাঠে গিয়ে এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *