বরিশালে গরীবের চাল বিক্রিতে অনিয়ম, প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালে ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে মাঠ পর্যায়ে ব্যাপক অনিয়ম-দূর্ণীতির অভিযোগ উঠেছে। গরিবের এ চালের বৃহৎ অংশ ডিলাররা নয়-ছয় করেছে বলে জানা গেছে। এর প্রেক্ষিতে বুধবার ডিলার ও খাদ্য অধিদপ্তরের অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব:) জাহিদ ফারুক এমপি ডিলারদের অনিয়ম-দূর্ণীতির অভিযোগগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ডিলারদের অনিয়ম-দূর্ণীতি তদন্ত করে আগামী কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য জেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
জেলা খাদ্য কর্মকর্তা মো. তাজুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশ পেয়ে বুধবারই সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মশিউর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ কমিটি ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। তদন্ত কমিটি কোন অভিযোগগুলো তদন্ত করবে জানতে চাইলে জেলা খাদ্য কর্মকর্তা বলেন, সদর উপজেলার প্রত্যেক ডিলারের চাল উত্তোলন ও বিক্রির তথ্যসহ যাবতীয় সবগুলো বিষয় তদন্তে উঠে আসবে। তাদের দেয়া প্রতিবেদনটি প্রতিমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ডিলারদের বিরুদ্ধে গুরুতর অভিযোগগুলোর মধ্যে রয়েছে ভূয়া কার্ডধারীর নামে চাল উত্তোলন এবং চাল উত্তোলনের তথ্য প্রকৃত কার্ডধারীদের কাছে গোপন রেখে ওই চাল কালোবাজারে বিক্রি করে দেয়া। প্রায় সকল ডিলারদের বিরুদ্ধে এ অভিযোগ দুটি রয়েছে।
সদর আসনের এমপি পাণিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বিভিন্ন মাধ্যমে অভিযোগগুলো জানতে পেরে বুধবার বরিশাল পানি উন্নয়ন বোর্ড মিলনায়তনে সদর উপজেলার ৬৫ জন ডিলার ও খাদ্য কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। প্রতিমন্ত্রী সভায় অভিযোগগুলো উপস্থাপন করে ক্ষোভ প্রকাশ করে জেলা খাদ্য কর্মকর্তাকে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
এদিকে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি বুধবার বেলা ২টায় বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে গিয়ে করোনাভাইরাস পরীক্ষার পলিমারি চেইন রি-এ্যাকশন (পিসিআর) মেশিন স্থাপনের কাজ তদারকি করেন।
মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষন দাস জানান, দ্রæততম সময়ের মধ্যে পিসিআর মেশিন স্থাপনের কাজ চলছে। এরই অংশ হিসেবে পিসিআর মেশিন স্থাপনের কক্ষটি প্রস্তুত করা হচ্ছে। ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ প্রকৌশলীরা বুধবার বরিশালে পৌছেছেন। বৃহস্পতিবার মেশিনটি স্থাপনের কাজ শুরু হবে। মেশিন স্থাপন শেষে সপ্তাহখানেকের মধ্যেই করোনা পরীক্ষা শুরু করা সম্ভব হবে বলে আশা করেন অধ্যক্ষ ডা. অসীত ভ‚ষন দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *