নাগরিক রিপোর্ট: বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বলেছেন, ‘আমাদের দেশের আইন মানবাধিকার সম্পন্ন আইন। আমাদের কার্যক্রম দিয়ে তা সাধারণ মানুষকে বোঝাতে হবে। করোনা সংক্রমণ সুরক্ষায় সকল নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে পারলে আমরা এই মহামারি থেকে বাঁচতে পারি। আমরা নিজেদের নিরাপদ রেখে অন্যদের নিরাপদ রাখার জন্যে যে যাঁর অবস্থান থেকে চেষ্টা চলমান রাখবো।’ বুধবার করোনা প্রতিরোধে প্রতিরোধে মোটরযান ও বিভিন্ন যানবাহনে সচেতনতা মূলক স্টিকার, লিফলেট বিতরণ ও মহড়া উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বিএমপি সদর দপ্তরে এ এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার(সদর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি মোঃ জাহাঙ্গীর হোসেন মল্লিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) সালেহ উদ্দিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড পিএমটি রুনা লায়লা প্রমূখ।
২০২০-০৪-০২
