নাগরিক রিপোর্ট : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির বর্ধিত দিনে ব্যাংক লেনদেনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় ধাপের সাধারণ ছুটির দিনগুলোতে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী কাজ সম্পন্নের জন্য ব্যাংক খোলা থাকবে দুপুর তিনটা পর্যন্ত। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। প্রথম দফা সাধারণ ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন এবং দেড়টা পর্যন্ত খোলা ছিল। এসময়ে গ্রাহকরা নগদ জমা, উত্তোলন, পে-অর্ডার ইস্যু ও সীমিত আকারে চেকের বিপরীতে লেনদেন করতে পারবেন।
২০২০-০৪-০২

Your article has got us thinking. We didn’t considered things in that way. You have broadened our perspective. Thank you.
Love the original angle you offer to this topic.