চা দোকানীকে কুপিয়ে জখম

Spread the love

নাগরিক রিপোর্ট-বরিশাল নগরীর সদর রোডের সাংবাদিক মাইনুল হাসান সড়কে বরিশাল প্রেসক্লাবের সামনে এক চা দোকানীকে প্রকাশ্যে কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত চা দোকানী আনিসুর রহমান পনুকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েয়েছেন পনু।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর রোডের লিটু নামে এক মাদকাসক্ত অপুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও তার আগেই হামলাকারী ব্যক্তি পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *