নাগরিক রিপোর্ট: প্রানঘাতী করোনায় মৃত্যু সংখ্যা আরও কমেছে। গত ২৪ ঘন্টায়
মৃতবরন করেছে ৭জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯১জন বলে রোববার এক বিডিও
কনফারেন্সে স্বাস্থ্যমন্ত্রী জাহিল মালিক জানিয়েছেন। এর আগে গত রোববার ৯জন
এবং শনিবার ১৫জন মৃত্যুবরন করেছি। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ৩১২জন।
মোট আক্রান্ত ২,৪৫৬জন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিল মালিক প্রধানমন্ত্রীর শনিবারের সংসদের বক্তব্যের
উদৃতি দিয়ে জানান আমরা আগেভাগে প্রস্তুতি নেয়ায় সারা বিশ্বের চেয়ে
করোনা মোকাবেলায় ভাল অবস্থানে আছি। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ৭জন। এ
নিয়ে মোট সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৭৫জন বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিল
মালিক ভিডিও কনফারেন্সে জানান। তিনি ব্রাক্ষনবাড়িয়ায় লকডাউন ভেঙ্গে
জানাজায় হাজার হাজার মানুষের সমাগম নিয়ে প্রশাসনের সমালোচনা করেছেন।
২০২০-০৪-১৯
