‘দারিদ্রদের ক্ষুধা প্রাণঘাতি করোনার চেয়েও ভয়ংকর’

Spread the love

নাগরিক রিপোর্ট: ‘দারিদ্রদের ক্ষুধা প্রাণঘাতি করোনার চেয়েও ভয়ংকর। ক্ষুধার্ত মানুষগুলোকে শুধুমাত্র শাসন দিয়ে ঘরে আটকে রাখা যাবে না। সমাজের সামর্থবান মানুষগুলোকে মিলেমিশে সুষম বন্টনের মাধ্যমে দরিদ্রদের ঘরে খাবার পৌছানোর ব্যবস্থা করতে হবে। এজন্য সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ সমন্বিতভাবে এক হয়ে কাজ করার জন্য প্রয়োজন জাতীয় থেকে তৃনমূল পর্যন্ত সমম্বিত কমিটি’। চলমান করোনা সংকট সামাজিকভাবে মোকাবেলায় বরিশালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত দেন।
রোববার নগরীর ফকির বাড়ি রোডস্থ বাসদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। বরিশালের বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন। তবে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের কেউ এ সভায় অংশ নেননি।
এ প্রসঙ্গে সভার আয়োজক জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী বলেন, সভার শুরুর আগে ও সভা চলাকালে মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও জেলা সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসকে মোবাইল ফোনে সভায় অংশ নেয়ার আমন্ত্রন জানিয়েছেন। তারা এ উদ্যেগের সার্বিক মঙ্গল কামনা করলেও সভায় অংশ নিতে অপরাগতা জানান।
সভায় অংশগ্রহনকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি সভাপতি এবায়দুল হক চাঁন, বাংলাদেশের ওয়াকার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, বাসদের (মাক্সবাদী) জেলা আহবায়ক সাইদুর রহমান, মেডিসিন বিশেষঞ্জ চিকিৎসক প্রফেসর এইচ.এম সরকার, বরিশাল উদিচী সভাপতি সাইফুর রহমান মিরন প্রমুখ।
জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন সভায় বলেন, একক বা পৃথকভাবে কাজ করে বর্তমান সংকটের সমাধান সম্ভব নয়। জাতীয় প্রর্যায়ে থেকে শুরু করে জেলা, উপজেলা ও থানা প্রর্যায়ে সকলকে নিয়ে কমিটির গঠনের তাগিদ দেন তিনি।
মতবিনিময় সভায় বক্তারা আরও বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দুরত্বের কারনে অনেকেই ঘরে বসে রয়েছেন। সামাজিক দুরত্ব নয়, শারীরিক দুরত্ব বজায় রেখে প্রশাসনসহ সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো সমন্বিত হয়ে নগরীর হতদরিদ্র মানুষের পাশে দাড়াতে হবে।
বাসদের জেলা আহŸায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে ও জেলার সদস্য ডা. মনিষা চক্রবর্তীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের শেখ সুমন, স্বেচ্ছাসেবী সদস্য কামরুন নাহার মোহনা প্রমুখ।
বাসদের মতবিনিময় সভায় অংশগ্রহন না করা প্রসঙ্গে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, বর্তমান সংকট মোকাবেলায় সরকার সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। কেন্দ্রের নির্দেশনা না থাকায় তারা একটি রাজনৈতিক দল আয়োজিত সভায় অংশ নেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *