নগরীতে ১৪৪ ধারা জারি

Spread the love

নাগরিক রিপোর্ট: সাবেক মেয়রের ভাইয়ের জানাজায় জনসমাগম ঠেকাতে বরিশাল নগরীতে ১৪৪ ধরা জারি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টা থেকে জারি হওয়া ১৪৪ ধরা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এক আদেশে এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন হিরণের বড় ভাই মুক্তিযোদ্ধা মো. হারুণ অর রশিদ মঙ্গলবার সকালে ঢাকার অ্যাপলো হাসপাতালে ইন্তেকাল করেন। সন্ধ্যায় নগরীর নুরিয়া স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত এবং এরপর মুসলিম গোরস্থানে দাফন করার কথা রয়েছে। জানাজা ও দাফন অনুষ্ঠানে লকডাউন ভেঙ্গে লোকসমাগম ঘটতে পারে, এমন আশঙ্কায় থেকে দুপুর ৩ টা থেকে নগরীতে ১৪৪ ধারা জারি করা হয়।
পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। লকডাউন থাকা সত্তে¡ও দুই একটি জায়গায় হাজারো মানুষ জানাজায় অংশ নেন। বরিশাল নগরীতে এ ধরনের পরিস্থিতি ঠেকাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান আরো জানান, নগরীর কোথাও ৫ জনের বেশি লোক জড়ো হলে তাৎক্ষনিক আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ১২ এপ্রিল থেকে বরিশাল জেলায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন চলছে। এরমধ্যে লোকসমাগমের আশঙ্কায় নগরীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আইন ভঙ্গ করলে তাৎক্ষনিক ব্যবস্থা নেবে দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *