প্রশাসনের পাশে থাকবে বরিশালের ২০ সংগঠন

Spread the love

নাগরিক রিপোর্ট: করোনাভাইরাস সংক্রামন রোধে বরিশালে ২০টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন জেলা প্রশাসনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তারা সংক্রামন রোধে সাধারন মানুষকে শারীরিক দুরত্ব রক্ষা এবং সচেতনতা বৃদ্ধির যাবতীয় কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনকে সার্বিক সহযোগীতা করবেন। মঙ্গলবার জেলা প্রশাসকের সভাকক্ষে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক সভায় তারা এ আশ্বাস দিয়েছেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
সাংস্কৃতিক সংগঠন খেয়ালী গ্রæপ থিয়েটার, জাতীয় কবিতা পরিষদ, চারণ সাংস্কৃতিক সংগঠন, বিশ^ সাহিত্য কেন্দ্র, লাল-সবুজ সোসাইটি, চারুকলা বরিশাল, বরিশাল বøাড ডোনার ক্লাবের প্রতিনিধি, শিল্পপতি বিজয় কৃষ্ণ দে, রাজনীতিক ডা. মনিষা চক্রবর্তী ও অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠুসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। সভায় ২০টি সংগঠনের পক্ষ থেকে ত্রানসহ করোনা মোকাবেলার সকল ব্যবস্থাপনায় সহযোগী হওয়ার একটি কর্মপরিকল্পনা জেলা প্রশাসকের হাতে তুলে দেয়া হয়।
সভায় অংশ নেয়া জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী বলেন, এই সময়ে হতদরিদ্রদের ত্রাণ সরবরাহের পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের পাশে থাকা দরকার। করোনা আক্রান্ত হয়েছে শুনলেই মানুষ সেখান থেকে সরে যাচ্ছেন। তাই রোগীরা অসহায় হয়ে পড়ছেন। অনেক সময় চিকিৎসা সেবা পর্যন্ত নিতেও সাহস করছেন না তারা। এসব সংকট মোকাবেলায় একটি সমন্বিত উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৈঠকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, চলমান সংকটে ত্রান দেওয়াই একমাত্র কাজ নয়। এখন দরকার মানুষের শারীরিক দূরত্ব বজায় রাখা ও করোনার ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করা। আক্রান্তের হাসপাতালে নেয়া ও চিকিৎসা দিতে সামাজিক সহযোগীতা প্রয়োজন। একই সঙ্গে পাড়া-মহল্লায় লকডাউন মানতে সতর্ক ও সচেতন করা দরকার। এসব কাজে সরকারের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *